খুলনায় পিকআপভ্যানের ধাক্কায় ভ্যান আরোহী

সকালে নগরীর খানজাহান আলী থানার রূপসা সেতুর বাইপাস-তেলিগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |নয়া দিগন্ত

খুলনায় একটি পিকআপভ্যানের ধাক্কায় বিশ্বনাথ সরকার (৬৭) নামে মাছবাহী ভ্যানের এক আরোহী নিহত ও ভ্যানচালক নূর ইসলাম আহত হয়েছেন।

আজ রোববার (৯ আগস্ট) সকালে নগরীর খানজাহান আলী থানার রূপসা সেতুর বাইপাস-তেলিগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিশ্বনাথের বাড়ি যশোর জেলার অভয়নগরে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হালিমুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে রূপসা সেতুর বাইপাস-তেলিগাতী সড়কের তেলিগাতী মোড়ে আরএফএল কোম্পানির দ্রুতগামী পিকআপভ্যানের সাথে মাছবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যানের আরোহী বিশ্বনাথ সরকার নিহত ও ভ্যানচালক নূর ইসলাম আহত হন।

পিকআপভ্যানের চালক নীলফামারী জেলার আনিসুল হককে (২৮) গ্রেফতার ও ঘাতক পিকআপ ভ্যানকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।