নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শহিদুল ইসলাম অটোরিকশাযোগে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে অজ্ঞাত কারণে দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও তার মৃত্যু হয়।

Location :

Nalitabari
দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি
দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি |নয়া দিগন্ত

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ২টা দিকে শেরপুর-নালিতাবাড়ী সড়কের চেল্লাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামের মরহুম একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) ও সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার আবদুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪০)।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ফিরে শহিদুল ইসলাম অটোরিকশাযোগে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে অজ্ঞাত কারণে দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও তার মৃত্যু হয়। শনিবার (১৮ জুলাই) ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

তবে দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়দের ধারণা, চেল্লাখালী এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে সড়কের পাশে রাখা বালুর স্তুপে অটোরিকশাটি সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। আবার অনেকের ধারণা, অজ্ঞাত কোনো ভারী যানবাহনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যেতে পারে।

নালিতাবাড়ী থানার এসআই আব্দুল হান্নান জনান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।