দাগনভূঞায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ফেনীর দাগনভূঞায় ছেঁড়া বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরাফাত হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Daganbhyan
নিহত আরাফাত হোসেন
নিহত আরাফাত হোসেন |নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞায় ছেঁড়া বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরাফাত হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন রামানন্দপুর গ্রামের মাঝি বাড়ির জালাল উদ্দিনের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের রান্নাঘরে বসানো মিটার থেকে বিদ্যুতের তার দিয়ে বসতঘরে সংযোগ দেয়া ছিল। বৃহস্পতিবার বৃষ্টির সময় সংযোগের তারটি ছিঁড়ে যায়। আরাফাত গোসল সেরে ঘরে ফিরলে তার মা তাকে ছেঁড়া তারটি ঠিক করার অনুরোধ জানান। মায়ের অনুরোধে তারটি মেরামত করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।