গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে দমদমা এলাকার পারুলী নদীর পাড়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমির ড. মো: জাহাঙ্গীর আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ আব্দুল হাকিম, গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রহলাদপুর ইউনিয়ন সভাপতি আব্দুস সাত্তার খান, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির ও আসন্ন প্রহলাদপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আলী হোসাইন পালোয়ান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো: সোলায়মান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন (আলম)।
বক্তারা ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়, ইনসাফ, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



