পূর্বাচলে চার দিনব্যাপী ২৫তম টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনের উদ্বোধন

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস) গ্লোবালের আয়োজনে পূর্বাচলে চার দিনব্যাপী ২৫তম টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
পূর্বাচলে চার দিনব্যাপী ২৫তম টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনের উদ্বোধন
পূর্বাচলে চার দিনব্যাপী ২৫তম টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনের উদ্বোধন |নয়া দিগন্ত

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস) গ্লোবালের আয়োজনে পূর্বাচলে চার দিনব্যাপী ২৫তম টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে পূর্বাচল উপশহরের ৪ নম্বর সেক্টরের বাংলাদেশ-চায়না এক্সিবিশন সেন্টারে চার দিনব্যাপী এ এক্সিবিশনের উদ্বোধন করা হয়।

সেমস গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

এ সময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র অধিদপ্তরের সচিব ও মহাপরিচালক ড. মো: আবদুস সবুর।

বিশেষ অতিথি হিসেবে সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতানা ইয়াসমীন এবং বাংলাদেশ তাত বোর্ডের চেয়ারম্যান মো: জাকির হোসাইন।

শিল্প খাতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর প্রশাসক মো: ফজলুল হক, বিজিএমইএ-এর ভারপ্রাপ্ত সেক্রেটারি মেজর মো: সাইফুল ইসলাম, পিএসসি, সিএসএসএম (অব.) এবং বিকেএমইএ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমল পোদ্দার, সিআইপিসহ আরো অনেকে।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের কর্মসংস্থান ও উন্নয়নে টেক্সটাইলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববাজারে পরিবর্তন খুব দ্রুত হচ্ছে; প্রতিযোগিতামূলক যে প্রযুক্তি, তার সাথে আমাদের খুব দ্রুত সংযোজন হতে হবে। আমি বিশ্বাস করি, আমাদের উদ্ভাবনী শক্তি, ক্ষমতা ও দক্ষ মানবসম্পদকে আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত করতে পারলে বাংলাদেশকে টেক্সটাইল ও অ্যাপারেল উৎপাদনে একটি আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা সম্ভব। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করলে এ খাতকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারব।’