জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে চৌদ্দগ্রামে প্রীতি ফুটবল ম্যাচ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে ইউনিয়নের ২৪টি গ্রাম থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে চৌদ্দগ্রামে প্রীতি ফুটবল ম্যাচ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে চৌদ্দগ্রামে প্রীতি ফুটবল ম্যাচ |নয়া দিগন্ত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে ইউনিয়নের ২৪টি গ্রাম থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে মুন্সিরহাট এলিভেন স্টার ও মুন্সিরহাট ওয়ারিয়ার্স। নির্ধারিত সময়ের খেলাটি ২-২ গোলে ড্র হয়। পরবর্তীতে টাইব্রেকারে মুন্সিরহাট এলিভেন স্টারকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুন্সিরহাট ওয়ারিয়ার্স।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন।

শুক্রবার (১৭ জুলাই) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি শাখাওয়াত হোসেন শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন— উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাহফুজুর রহমান স্বপন, নগদ হাটের ব্যবস্থাপনা পরিচালক ইস্রাফিল হোসাইন, জামায়াত নেতা ইয়াছিন সরকার এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাছিম মিয়াজী।

যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মীর শাহেদের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, শুভপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আরিফুর রহমান, মুন্সিরহাট ইউনিয়ন যুব বিভাগের সাধারণ সম্পাদক ইস্রাফিল হোসাইন, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুদ্দীন, অর্থ সম্পাদক কামরুল হাসান, টিম সদস্য মোশাররফ হোসাইন, যুব নেতা হাফেজ মুর্তজা ও মিজান ভূঁইয়াসহ ইউনিয়ন যুব বিভাগের নেতৃবৃন্দ।