ঢাকা-ময়মনসিংহ রুটে চলন্ত অবস্থায় ট্রেনের ২ বগি বিচ্ছিন্ন

ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন হওয়ার পৌনে এক ঘণ্টা ট্রেন রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
বিচ্ছিন্ন ট্রেনের বগি
বিচ্ছিন্ন ট্রেনের বগি |নয়া দিগন্ত

গফরগাঁও-ময়মনসিংহ রুটে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন হওয়ার পৌনে এক ঘণ্টা ট্রেন রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে ট্রেন চলাচল চালু হয়।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি দুপুর পৌনে ৩টার দিকে ময়মনসিংহ নগরীর সুতিয়াখালি এলাকায় পৌঁছতেই ট্রেনের দুটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে বগি দুটি সংযুক্ত হওয়ার পর ট্রেনটি আবার ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন হয়ে সুতিয়াখালি এলাকায় পৌঁছতেই ট্রেনটির ইঞ্জিনের সাথে ক বগি ও খ বগি দুইটি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে ট্রেনের চালক ট্রেনটি আবারো পেছনের দিকে নিয়ে যায়। পরে ট্রেনের কর্মীরা বিকেল সাড়ে ৩টার দিকে ট্রেনের বগি দুইটি সংযুক্ত করে। সংযুক্ত করার পর ট্রেনটি আবারো ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’