দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নে ঈদ-পরবর্তী শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) মাগরিবের নামাজের পর ভাদুরিয়া ইউনিয়ন জামায়াত অফিসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ওই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা রমজান আলী।
তিনি বলেন, ‘শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, আদর্শিক চেতনার বিকাশ এবং সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে শ্রমিকদের আরো সংগঠিত ও সচেতন হতে হবে।’
সমাবেশে আরো বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মসফিকুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ওবায়দুল ইসলাম, শ্রমিক নেতা শহিদুল ইসলাম ও গোলাম আজম মনির।
বক্তারা শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে স্থানীয় শ্রমিক, সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



