চেয়ারম্যান সাহেব ফকিরের শোকসন্তপ্ত পরিবারের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চেয়ারম্যান সাহেব ফকিরের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন এলাকার একজন জনপ্রিয় ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত
মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত |নয়া দিগন্ত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ফকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম রিংকু।

শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি মরহুমের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কবর জিয়ারত করেন এবং তার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং সব ধরনের সহযোগিতায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

শ্যামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, চেয়ারম্যান সাহেব ফকিরের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন এলাকার একজন জনপ্রিয় ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের বিদেহী রূহের শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরিবারের সদস্যদের সাথে কিছু সময় অতিবাহিত করে তাদের খোঁজখবর নেন। বিদায় নেয়ার আগে তিনি আবারো মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।