জামালগঞ্জে অটোরিকশা উল্টে প্রাণ গেল বৃদ্ধের

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শারীরিক চিকিৎসার জন্য জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে অটোরিকশাযোগে রওনা দেন রজব আলী। পথে বিছনা গ্রামের একটি ভাঙা সড়কে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ

Location :

Sunamganj
সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত |প্রতীকী ছবি

‎সুনামগঞ্জের জামালগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মো: রজব আলী (৬৯) নামে এক বৃদ্ধ হয়েছেন। ‎সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার ভীমখালী ইউনিয়নের বিছনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রজব আলী বিছনা গ্রামের মরহুম নেয়ামত আলীর ছেলে।

‎পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শারীরিক চিকিৎসার জন্য জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে অটোরিকশাযোগে রওনা দেন রজব আলী। পথে বিছনা গ্রামের একটি ভাঙা সড়কে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন।

‎দুর্ঘটনায় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন রজব আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে অটোরিকশার অন্যান্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

‎জামালগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই পঙ্কজ ঘোষ ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, বিষয়টি জেনেছি। তবে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।