ধামরাইয়ে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনে আয়োজনে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে আরো কার্যকর করার আলোচনা সভা, বার্ষিক ক্যাম্পেইন, র‍্যালি, কুইজ প্রতিযোগিতা ও নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ধামরাইয়ে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন
ধামরাইয়ে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন |নয়া দিগন্ত

ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনে আয়োজনে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে আরো কার্যকর করার লক্ষ্যে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা, বার্ষিক ক্যাম্পেইন, র‍্যালি কুইজ প্রতিযোগিতা ও নাটক প্রদর্শনী ধামরাই উপজেলা কুশুরা ইউনিয়নে হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) ওই হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আরিফুর রহমানের সভাপতিত্বে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভায় দিকনির্দেশনা বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম হাসান, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ গ্রাম্য আদালত প্রকল্পের উপজেলার সমন্বয়কারী মো: জসিম উদ্দিন মোল্লা।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় করেন মিজানুর রহমান ও রবীন্দ্রনাথ ঘোষ।

আলোচনা সভা শেষে গ্রাম আদালত বিষয়ক নাটক প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার হয়। কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম হাসান।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় পর্যায়ের সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ইমাম,ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।