উজিরপুরে স্কুল ক্লার্কের বিরুদ্ধে আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ

বরিশালের উজিরপুরে গাজীরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের এক ক্লার্কের বিরুদ্ধে এক স্কুলছাত্রীর সাথে অনৈতিক যোগাযোগ এবং ভিডিও কলে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Wazirpur
অভিযুক্ত রফিকুল ইসলাম
অভিযুক্ত রফিকুল ইসলাম |নয়া দিগন্ত

বরিশালের উজিরপুরে গাজীরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের এক ক্লার্কের বিরুদ্ধে এক স্কুলছাত্রীর সাথে অনৈতিক যোগাযোগ এবং ভিডিও কলে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।

এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, ইমু ও মেসেঞ্জারে ওই ছাত্রীর সাথে যোগাযোগের একপর্যায়ে ভিডিও কলের মাধ্যমে আপত্তিকর কর্মকাণ্ডের ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত রফিকুল ইসলাম উপজেলার গাজীরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ক্লার্ক হিসেবে কর্মরত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রফিকুল ইসলাম ও এক নারীর আপত্তিকর দৃশ্য রয়েছে বলে স্থানীয়দের দাবি।

স্থানীয় কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, রফিকুল ইসলাম ওই ছাত্রীর সাথে দীর্ঘদিন ধরে ইমু ও মেসেঞ্জারে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতেন বলে তারা জানতে পেরেছেন। একপর্যায়ে ভিডিও কলে আপত্তিকর কর্মকাণ্ডের ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। এরপর এলাকায় এ নিয়ে আলোচনা শুরু হয়।

অভিযোগের বিষয়ে রফিকুল ইসলাম বলেন, ‘আমার বিষয়ে ষড়যন্ত্র করা হয়েছে। আমি মডেল থানায় অভিযোগ করেছি।’

গাজীরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম জাহিদুল ইসলাম বলেন, ‘তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী সুজা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে ভিডিওটির সত্যতা এবং এর পেছনের ঘটনা উদ্ঘাটন করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন তারা।