ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় কোনো তথ্য দেয়া হয়নি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Fatikchhari
Death by drowning
Death by drowning |নয়া দিগন্ত

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাইরা মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারায়নহাট ইউনিয়নের শৈলকূপা এলাকার পরানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইরা মনি স্থানীয় আবুল বশর মেম্বার বাড়ির আব্দুল হালিমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে দোকানের সংলগ্ন এবাদত খানার পুকুরপাড়ে খেলছিল সাইরা মনি। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নারায়নহাট ইউনিয়নের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো: নাসির উদ্দিন জানান, শিশুটি সবার অগোচরে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় এবং পরে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় কোনো তথ্য দেয়া হয়নি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।