নওগাঁয় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশে জমে থাকা পানির মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ)

Location :

Naogaon
পানিতে ডুবে শিশুর মৃত্যু
পানিতে ডুবে শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

নওগাঁর মান্দা উপজেলায় পানিতে ডুবে রাফিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের শগুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফিয়া শগুনিয়া গ্রামের আবদুল বারিকের মেয়ে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশে জমে থাকা পানির মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পানি থেকে তাকে উদ্ধার করে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং পরিবারের অনুরোধে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।