বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বগুড়া অফিস

Location :

Bogura
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে |নয়া দিগন্ত

বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সংসদ সদস্য ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সরকার মুকুল, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।