মুলাদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, আজকের এ শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের এ সাফল্য আগামী দিনে আরো বড় অর্জনের পথ দেখাবে। একই সাথে তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে তেরচর যুব ও ছাত্র উন্নয়ন সংঘের এমন উদ্যোগের প্রশংসা করেন।

Location :

Barishal
অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকদের সাথে কৃতী শিক্ষার্থীগণ
অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকদের সাথে কৃতী শিক্ষার্থীগণ |নয়া দিগন্ত

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

বরিশালের মুলাদীতে দক্ষিণ-পশ্চিম মুলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে তেরচর যুব ও ছাত্র উন্নয়ন সংঘের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের কর্মকর্তা মো: শাওন খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি নাসির উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেশমা আক্তার ও সহ-সভাপতি মাসুদ খান রিংকু।

বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, আজকের এ শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের এ সাফল্য আগামী দিনে আরো বড় অর্জনের পথ দেখাবে। একই সাথে তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে তেরচর যুব ও ছাত্র উন্নয়ন সংঘের এমন উদ্যোগের প্রশংসা করেন।

উল্লেখ্য, এবারের বৃত্তি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে পাঁচজন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই বৃত্তি লাভ করে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পায় আইয়ূব সালাম, সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পায় হামিম সিকদার, দেবরাজ দত্ত, তাইফা তানজিল ও নাহিদা সুলতানা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, নবগঠিত কমিটির সদস্য, ছাত্র-ছাত্রীসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে তেরচর যুব ও ছাত্র উন্নয়ন সংঘের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।