নাটোরের বড়াইগ্রামে সাপের দংশনে তানিয়া খাতুন (২৩) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার জোনাইল সড়কপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তানিয়া উপজেলার জোনাইল সড়কপাড়া এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী।
জোনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেল জানান, দুপুরে তানিয়া ঘরের মেঝেতে থাকা একটি গর্তে কচুগাছের ডগা ঢুকিয়ে ইঁদুর তাড়ানোর চেষ্টা করছিলেন। এ সময় গর্তে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তার হাতে ছোবল দেয়। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



