ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে বাংলাদেশী নাগরিককে হত্যা এবং ভারতীয় নাগরিকদের জোরপূর্বক ‘পুশইন’ (অনুপ্রবেশ) বন্ধের দাবিতে দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে ১১ দলীয় ঐক্য জোট।
শুক্রবার (১২ জুন) বাদ জুমা দিনাজপুরের বিরামপুর বাজারে মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আানিছুর রহমান, জামায়াত নেতা আনোয়ারুল ইসলাম, মুহাদ্দিস ড. এনামুল হক, অ্যাডভোকেট মাইনুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, ভারত যদি কোনো ব্যক্তিকে বাংলাদেশী দাবি করে, তাহলে তা দুই দেশের প্রচলিত কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করে ফেরত পাঠাতে হবে। একতরফাভাবে সীমান্তে মানুষ ঠেলে দেয়া গ্রহণযোগ্য নয়।
সীমান্তে নিরস্ত্র বাংলাদেশী নাগরিক হত্যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান, কঠোর কূটনৈতিক প্রতিবাদ ও কার্যকর আলোচনা করে সীমান্ত হত্যা বন্ধের উদ্যোগ নিবেন।



