এমপি আনিসুর রহমান তালুকদার খোকন

পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে ব্যাপক বনায়ন করবো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন এমপি আনিসুর রহমান তালুকদার খোকন।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
এমপি আনিসুর রহমান তালুকদার খোকন
এমপি আনিসুর রহমান তালুকদার খোকন |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন এমপি আনিসুর রহমান তালুকদার খোকন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কালকিনি উপজেলা পরিষদ চত্বরের পাশে এবং ডাসার উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

এ সময় তিনি বলেন, ‘আগামী শুক্রবার পর্যন্ত সপ্তাহব্যাপী প্রতিটি ইউনিয়নে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। তারেক রহমান একজন পরিবেশবান্ধব প্রধানমন্ত্রী। পরিবেশ রক্ষায় তিনি সব সময় গুরুত্ব দেন এবং বনায়নের কর্মসূচি নিয়েছেন। আমরাও তারেক রহমানের কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুর-৩ আসনে ব্যাপকভাবে বনায়ন করব।’

এদিকে, কর্মসূচিতে কালকিনির সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা চত্বরের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এ কর্মসূচি বাস্তবায়নের কথা জানানো হয়।

এ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহিরুল আলম, কালকিনি উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক বেপারী ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।