নড়াইলে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নড়াইল সদর উপজেলায় বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টাযর দিকে সদর খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
নড়াইলে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
নড়াইলে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন |নয়া দিগন্ত

নড়াইল সদর উপজেলায় বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টাযর দিকে সদর খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির।

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের এমপির প্রতিনিধি মাহবুব মুর্শেদ জাপল, নড়াইল-২ আসনের এমপির প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবীর, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, সহসভাপতি সুলতান মাহমুদ, বিআরডিবির (বিডিআরবি) সহকারী উপজেলা কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ।

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার তাজউদ্দিন আহমেদ জানান, চলতি মৌসুমে নড়াইল সদর উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩০ মেট্রিক টন। সরকারিভাবে ধান বিক্রির জন্য উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় লটারির মাধ্যমে নির্বাচিত ৮১২ জন কৃষকের কাছ থেকে জনপ্রতি সর্বোচ্চ ৩ মেট্রিক টন করে ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ৩৬ টাকা দরে সরকারি খাদ্য গুদামে নির্বাচিত কৃষকরা ধান বিক্রি করতে পারবেন। এছাড়া তালিকাভুক্ত ১৯ জন মিল মালিকের কাছ থেকে ২ হাজার ৫১২ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয়ের কাজ চলমান রয়েছে।

প্রতি কেজি সিদ্ধ চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা। প্রতি কেজি ৪৮ টাকা দরে ২০০ কেজি আতপ চাল কেনা হবে। সংগ্রহ অভিযান চলবে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত।

এ বছর নড়াইল জেলার তিন উপজেলায় ৫ হাজার ২৮৪ মেট্রিক টন বোরো ধান এবং ৫ হাজার ১২ মেট্রিক টন সিদ্ধ চাল ও ২০০ কেজি আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।