গফরগাঁওয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ছড়িয়ে দেয়ার লক্ষ্যে গফরগাঁওয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
গফরগাঁওয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন |নয়া দিগন্ত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের চর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে নজরুলের আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মুখ্যসচিব সৈয়দ আবদুস সামাদ সভাকক্ষে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইউসুফ।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল ও প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু সাঈদ।

এছাড়া গফরগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, আইসিটি অফিসার আহসান হাবীব, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, পাট উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম সাংস্কৃতিক ও মানবিক চেতনার গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের মাঝে নজরুলের অসাম্প্রদায়িক, সাম্য ও মানবতার চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।