গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাটাখালি-বালুয়া ব্রিজের নিচে করতোয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের তথ্যমতে, দুপুরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাটাখালি-বালুয়া ব্রিজের নিচে করতোয়া নদী থেকে লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েস জানান, লাশের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।



