ডুমুরিয়ায় যুবকের লাশ উদ্ধার

পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা

Location :

Dumuria
যুবকের লাশ উদ্ধার করা হয়েছে
যুবকের লাশ উদ্ধার করা হয়েছে |প্রতীকী ছবি

খুলনার ডুমুরিয়ায় উপজেলা কমপ্লেক্সের পুকুর থেকে আবুল কাশেম সরদার (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লাশটি দেখাতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

আবুল কাশেম উপজেলার সাহস ইউনিয়নের কুমারঘাটা গ্রামে সোহরাব সরদারের ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল কাশেম দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এর আগে থেকেই নিখোঁজ ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। ওই সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করে।

ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, নিহত আবুল কাশেমের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।