ঝিনাইদহের শৈলকুপায় দুই পক্ষের মারামারি ও বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি মামলায় পুলিশ ১৫ আসামিকে গ্রেফতার করেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ূন কবির মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত শৈলকুপা থানা পুলিশ উপজেলার দলিলপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামে সংঘর্ষ ও বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনার জেরে উভয় পক্ষ থানায় এজাহার দায়ের করে। এর প্রেক্ষিতে শৈলকুপা থানায় পৃথক দুটি মামলা রুজু হয়।
মামলার পর দলিলপুর গ্রামে অভিযান চালিয়ে এজারভুক্ত ১৫ আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামিরা হলো দলিলপুর গ্রামের মো: আতিয়ার শেখ (৬০), মো: সাজ্জাদ শেখ (৩৫), মো: শাহিন শেখ (৪০), মো: আজিজুল হাকিম (২৪), হাফিজ মোল্লা (৩৭), মো: সাহেব আলী (৫৫), রাজিব আহম্মেদ (২২), মো: আমিন জোয়ার্দ্দার (২৩), মো: সাজ্জাদ জোয়ার্দ্দার (৬২), মো: জসিম মণ্ডল (২৮), আকরাম বিশ্বাস (২৭), মো: শাকিল গাজী (২৪), মো: আব্দুল লতিফ (৬৫), নায়েব আলী মণ্ডল (৩৯) ও শেখ (২৯)।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ূন কবির মোল্লা জানান, গ্রেফতার সব আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামটিতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।



