বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নওশাদ ট্রেডার্স ও জনতা হাসকিং মিল থেকে ১,৪৯৩ বস্তা টিএসপি, ১৮১ বস্তা ডিএপি ও ২১৬ বস্তা এমওপি সার জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনতা অটো রাইস মিলের ম্যানেজার মো: কাজী ফয়সালকে ৩ মাসের কারাদণ্ড ও ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
একইদিন কাহারোল উপজেলাতেও এক বিএনপি নেতার গোডাউন থেকে সার জব্দ করেন কাহারোল উপজেলার ইউএনও।



