ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

ধামরাইয়ে তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি |নয়া দিগন্ত

উপজেলা প্রশাসন উদ্যোগে ঢাকার ধামরাইয়ে তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে ধামরাইয়ের ইউএনও আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের এমপি তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: আহমেদুল হক তিতাস, কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মোহিতুল ইসলাম, প্রকল্প বাস্তবায়নের প্রকৌশলী নজরুল ইসলাম, ধামরাই পৌরসভার সচিব গোলাম নবী, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল আমিন খান, হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা বেগম প্রমুখ।

আলোচনা সভা উপজেলা চত্বর থেকে র‍্যালি বের হয়। র‍্যালিটি ধামরাই প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।