সিলেট পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

মন্ত্রী বিমান বন্দর থেকে সরাসরি চলে যান সিলেটের আখালিয়ায় বিজিবি সিলেট সদর দফতরে। সেখানে তিনি বিজিবির কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
স্বাগত জানানো হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে
স্বাগত জানানো হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে |নয়া দিগন্ত

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সিলেট পৌঁছেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সিলেট বিমানবন্দরে পৌঁছান।

ওসমানী বিমান বন্দরে মন্ত্রীকে স্বাগত জানান, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সংসদ সদস্য আ্যডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসা চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশনের পরিচালক বদরুজ্জামান সেলিম, বিএনপির মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন চৌধুরীসহ নেতারা।

মন্ত্রী বিমান বন্দর থেকে সরাসরি চলে যান সিলেটের আখালিয়ায় বিজিবি সিলেট সদর দফতরে। সেখানে তিনি বিজিবির কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং বিজিবি সদর দফতরে দুপুরের খাবার সারবেন।

বিকেল সাড়ে ৩ টায় তিনি সিলেট সার্কিজ হাউজে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন সংক্রান্ত সভায় যোগ দেবেন।

বিকেল সাড়ে ৪টায় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সভায় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জেলা শিল্প কলা অ্যাকাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে।