ভাঙ্গায় নৈশ কোচ খাদে, চালকসহ আহত অন্তত ২০

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, বাসটি ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে বরিশাল থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিল। ঘটনাস্থলে প্রচণ্ড বৃষ্টির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga

ফরিদপুরের ভাঙ্গায় সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে চালক, হেলপার ও যাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা আউড়ার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা সিলেটগামী সাগরিকা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গুরুতর আহত পাঁচজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, বাসটি ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে বরিশাল থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিল। ঘটনাস্থলে প্রচণ্ড বৃষ্টির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উল্লেখ্য, একই মহাসড়কের ওই এলাকায় একদিন আগেও আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছিলেন।