লক্ষ্মীছড়ির দুল্যাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির তত্ত্বাবধানে সম্প্রতি প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করা স্থানীয় শিক্ষার্থীরাও ক্যাম্পে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা সেনাবাহিনীর মেডিক্যাল টিমের সাথে সমন্বয় করে আগত রোগীদের প্রাথমিক সেবা ও প্রয়োজনীয় সহযোগিতা করেন।

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি)

Location :

Khagrachhari
সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ |নয়া দিগন্ত

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির দুর্গম দুল্যাতলী এলাকায় স্থানীয়দের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এ মেডিক্যাল ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা নেন। দুল্যাতলী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজ চিকিৎসাসেবা কার্যক্রমটির উদ্বোধন করেন।

পরে দুল্যাতলী ও আশপাশের দুর্গম পাহাড়ি এলাকা থেকে আসা স্থানীয় নারী-পুরুষদের চিকিৎসাসেবা দেয়া হয়।

ক্যাম্পে সেনাবাহিনীর চিকিৎসক ও মেডিক্যাল টিমের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক চিকিৎসাসেবা দেন।

এদিকে ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির তত্ত্বাবধানে সম্প্রতি প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করা স্থানীয় শিক্ষার্থীরাও ক্যাম্পে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা সেনাবাহিনীর মেডিক্যাল টিমের সাথে সমন্বয় করে আগত রোগীদের প্রাথমিক সেবা ও প্রয়োজনীয় সহযোগিতা করেন।

দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে আয়োজিত এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে সন্তোষ ও উৎসাহ দেখা যায়।

মানুষের প্রয়োজনের সময়ে পাশে থেকে বাংলাদেশ সেনাবাহিনী আবারো প্রমাণ করেছে; মানুষের কল্যাণেই সেনাবাহিনী, মানুষের পাশে সবসময়।