সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলের আহ্বান

গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে শনিবার আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশকে সামনে রেখে নগরীর বিভিন্ন স্থানে পৃথক প্রচার মিছিল ও পথসভা করেছে সিলেট মহানগর জামায়াত।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলের আহ্বান
সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলের আহ্বান |নয়া দিগন্ত

গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে শনিবার আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশকে সামনে রেখে নগরীর বিভিন্ন স্থানে পৃথক প্রচার মিছিল ও পথসভা করেছে সিলেট মহানগর জামায়াত।

শুক্রবার (২৪ জুলাই) নগরীর বিভিন্ন স্থানে এসব পৃথক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেলে নগরীর জিতু মিয়া পয়েন্টে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

থানা আমির মু. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রচার মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী। প্রচার মিছিল ও পথসভায় কোতোয়ালী পশ্চিম থানা ও বিভিন্ন ওয়ার্ড-ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবার সন্ধ্যায় নগরীর কাজিটুলা-জেলরোড পয়েন্টে মহানগরীর কোতোয়ালী পূর্ব থানার ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড জামায়াতের যৌথ উদ্যোগে প্রচার মিছিল ও পথসভার আয়োজন করা হয়। থানা আমির রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রচার মিছিলে কোতোয়ালী পূর্ব থানা, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

লিফলেট বিতরণ ও প্রচার মিছিল-পরবর্তী পথসভায় বক্তারা শনিবারের বিভাগীয় সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সমাবেশ সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।