নড়াইলের লোহাগড়া উপজেলার নলদীতে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৫ জুন) বিকাল ৪টায় নলদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে নলদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জিল্লুর রহমানের সভাপতিত্বে ও হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রিয়াজুল ইসলাম টিংকুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নলদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাপল, জেলা যুবদলের সভাপতি মো: মশিয়ার রহমান, জেলা কৃষকদলের আহ্বায়ক মো: নবীর হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: হেমায়েত হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: টিপু সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজার সরদার, পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহিন বিপ্লব, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, মেজবাহ উদ্দিন পারভেজ, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্লা প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনন্য সাধারণ দেশপ্রেম ও আদর্শে উজ্জীবিত হয়ে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। স্বৈরাচার ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার কাজে নেতাকর্মীদের আত্মনিয়োগ করতে হবে।’
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং একই সাথে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।



