গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (৩৫) নামে একজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দাসেরহাট সেবা গ্রীন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা সদরের মরহুম আব্দুস সামাদ হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাটে সেবা গ্রীন ফিলিং স্টেশনের সামনে পিকআপভ্যানের সাথে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপের হেলপার মাসুদ রানা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



