নড়াইলে ৪০০ জনের মাঝে ইফতার বিতরণ

নলদী ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু।

Location :

Narail
এমটিআই স্পোর্টস অ্যাকাডেমির পক্ষ থেকে ইফতার বিতরণ
এমটিআই স্পোর্টস অ্যাকাডেমির পক্ষ থেকে ইফতার বিতরণ |নয়া দিগন্ত

নড়াইলের লোহাগড়ায় এমটিআই স্পোর্টস অ্যাকাডেমির পক্ষ থেকে তরুণ খেলোয়াড় ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষসহ ৪০০ জনের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার মিঠাপুর এলাকায় ইফতার বিতরণ করা হয়।

নলদী ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু।

এছাড়া উপস্থিত ছিলেন নড়াইল ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তরিকুল ইসলাম শান্ত, নড়াইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, এমটিআই স্পোর্টস অ্যাকাডেমির সভাপতি ইতালি প্রবাসী তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ নবীন-প্রবীণ খেলোয়াড় ছাড়াও বিভিন্ন পেশার মানুষ।