‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’- স্লোগানে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শাখার উদ্যোগে গ্রাহক সেবা মাস উপলক্ষে গ্রাহক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৫টায় শাখা প্রাঙ্গণে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
শাখা প্রধান মো: নাজমুল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও চৌমুহনী শাখা প্রধান মো: হারুন অর রশীদ।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাসেরহাট জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মো: আহছান উল্লাহ, চরজুবলী রাব্বানীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মো: আব্দুর রহমান, পূর্ব চরবাটা স্কুল ও কলেজের অধ্যক্ষ মো: ছালা উদ্দিন, সুবর্ণচর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল চৌধুরী, হারিছ চৌধুরী বাজারের ব্যবসায়ী মো: গিয়াস উদ্দিন প্রমুখ।
বক্তারা দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ইসলামী ব্যাংকের ধারাবাহিক ভূমিকার কথা তুলে ধরেন। প্রধান অতিথি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও চৌমুহনী শাখা প্রধান মো: হারুন অর রশীদ ব্যাংকিং কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেন।



