ভূরুঙ্গামারীতে মুরগি বিক্রির আড়ালে মাদক বিক্রি, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওই নারীর নাম মর্জিনা আক্তার ওরফে গেন্দি (৪০)।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Bhurungamari
ভূরুঙ্গামারীতে মুরগি বিক্রির আড়ালে মাদক বিক্রি, গ্রেফতার ১
ভূরুঙ্গামারীতে মুরগি বিক্রির আড়ালে মাদক বিক্রি, গ্রেফতার ১ |নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওই নারীর নাম মর্জিনা আক্তার ওরফে গেন্দি (৪০)।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মর্জিনা মুরগি বিক্রির ব্যবসার আড়ালে মাদক বেচা-কেনা করত। মর্জিনা উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুরকুঠির আতোয়ার হোসেনের মেয়ে।

পুলিশ জানায়, মর্জিনা দীর্ঘদিন যাবৎ ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর এলাকায় মাদক বিক্রি করে আসছিল। স্থলবন্দরে মালামাল পরিবহন করতে আসা ট্রাকচালক ও শ্রমিকদের নিকট সে মাদক বিক্রি করত। স্থানীয়দের সহায়তায় ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৬ হাজার ২৯০ টাকা।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘মাদক সম্রাজ্ঞী মর্জিনা আক্তার ওরফে গেন্দি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পোলট্রি মুরগি বিক্রির দোকানের আড়ালে মাদক বেচা-কেনা করত। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে মর্জিনাকে গ্রেফতার করা হয়। তাকে থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হবে।’