সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সারা দেশের ন্যায় বুধবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে অসচ্ছল সংস্কৃতি সেবী বাউল শিল্পী ও প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের মাননীয় সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ১৩ অসচ্ছল বাউল শিল্পীদের মাঝে প্রত্যেককে ১৬,৭৫০ টাকা এবং অবিরাম লালন অ্যাকাডেমি নামে একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে ৩৬,৫০০/- টাকাসহ সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকার চেক প্রধান করেন।
অনুদানের চেক হাতে পেয়ে দৌলতপুর উপজেলার সোনাইকান্দি গ্রামের সেচ্ছাসেবী প্রতিষ্ঠান অবিরাম লালন অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ওস্তাদ ফরিদুল ইসলাম বলেন, বর্তমান সরকারে সংস্কৃতি মন্ত্রণালয়ের এমন মহতি উদ্দেশ্যকে আমরা অসচ্ছল সংস্কৃতিকর্মী ও প্রতিষ্ঠান ব্যাপকভাবে উপকৃত হয়েছি এবং এ সরকারের পক্ষ থেকে এ অনুদানের চেক প্রাপ্তিতে আমরা বাউল শিল্পীদের পক্ষ থেকে চির কৃতজ্ঞ।



