‘মুক্তিযোদ্ধাদের মতোই জুলাই শহীদদের সম্মান করা হবে’

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) জাহান্দার আলী মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের যেভাবে সম্মান করা হয়, জুলাই শহীদদেরও একইভাবে সম্মান জানানো হবে। একইসাথে তাদের পরিবারকে সম্মানীভাতা দেয়া হবে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে ফূল দিয়ে স্মরণ করেন সংসদ সদস্য, জেলাপ্রাশাসকসহ সর্বস্তরের জনসাধারণ
জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে ফূল দিয়ে স্মরণ করেন সংসদ সদস্য, জেলাপ্রাশাসকসহ সর্বস্তরের জনসাধারণ |নয়া দিগন্ত

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) জাহান্দার আলী মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের যেভাবে সম্মান করা হয়, জুলাই শহীদদেরও একইভাবে সম্মান জানানো হবে। একইসাথে তাদের পরিবারকে সম্মানীভাতা দেয়া হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে জুলাই শহীদ দিবসে মাদারীপুর শহরের শকুণি লেকের পাড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জাহান্দার আলী মিয়া এমপি বলেন, জুলাই-আগস্ট নিয়ে অনেকেই রাজনৈতিক খেলা খেলতে চায়, এটি কখনো করতে দেয়া হবে না। মাদারীপুরের ১৭ জন শহীদসহ সারা দেশে চব্বিশের জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, রাষ্ট্র তাদের যুগ যুগ ধরে স্মরণ করবে।

সকাল ১০টার দিকে শকুণি লেকের পাড়ে জুলাই স্মৃতিস্তম্ভে জাহান্দার আলী মিয়া এমপি পুষ্পমাল্য অর্পণ করেন। পরে জেলা প্রশাসক মর্জিনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ জুলাই আন্দোলনের নেতারা ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের পক্ষ থেকে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তারা জুলাই শহীদ ও আহতদের ভূমিকা নিয়ে আলোচনা করে তাদের স্মরণ করেন।

বক্তারা বলেন, জুলাই-আগস্টে ছাত্রজনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ নির্মিত হয়েছে। বাংলাদেশের জনগণ আর কোনো স্বৈরাচারকে দেখতে চায় না।