বরিশালে নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে দেশব্যাপী আয়োজিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপনের অংশ হিসেবে বরিশালে শিক্ষার্থীদের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বরিশালে নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
বরিশালে নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন |নয়া দিগন্ত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে দেশব্যাপী আয়োজিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপনের অংশ হিসেবে বরিশালে শিক্ষার্থীদের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সময়ের সাহসী কথা বলেছেন। তার লেখায় মানবতার জয়গান ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবতার গান রয়েছে। নজরুলের নীতি, আদর্শ ও সাম্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে নজরুলের গান, কবিতা ও সাহিত্যকর্মের সাথে পরিচিত করতে হবে।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী হোসনে আরা, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর, জেলা কালচারাল অফিসার তানভীর রহমানসহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী ও নজরুলপ্রেমীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ‘চল চল চল’, ‘দুর্গম গিরি কান্তার মরু’ ও ‘একি অপরূপ রূপ মা তোমার’—এই তিনটি গান সমবেতভাবে পরিবেশন করা হয়।

তথ্য বিবরণীতে জানানো হয়, দেশব্যাপী স্কুল, কলেজ ও মাদরাসা পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ২ থেকে ৮ সেপ্টেম্বর সিটি করপোরেশন ও উপজেলা পর্যায়ে, ১২ থেকে ২২ সেপ্টেম্বর জেলা পর্যায়ে এবং ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে জাতীয় পর্যায়েও প্রতিযোগিতার আয়োজন করা হবে।