দিনাজপুরে ৩৫০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও উপহার দেয়া হয়েছে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুরে ৩৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা জানিয়েছে ছাত্রশিবির
দিনাজপুরে ৩৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা জানিয়েছে ছাত্রশিবির |নয়া দিগন্ত

দিনাজপুরের কাহারোলে জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দিনাজপুর জেলা উত্তর শাখা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কাহারোল উপজেলা অডিটোরিয়াম হলে ‘এ+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে রাজিবুর রহমান পলাশ কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজ যাদের জন্য এই আয়োজন, তারা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।

তিনি বলেন, তোমাদের শিবিরে যোগদান করানোর জন্য আজ ডাকা হয়নি। তোমরা শিবির করো আর না করো, জাতির প্রয়োজনে শিবির সবসময় তোমাদের পাশে থাকবে।

দিনাজপুর জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি সোহানুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের দিনাজপুর শহর শাখার সভাপতি মাসুদ রানা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইকবাল হায়দার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহীম হোসেন এবং দিনাজপুর জেলা উত্তরের সাবেক সভাপতি ও দিনাজপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলাম।