জৈন্তাপুরে যৌথ অভিযানে ২৭৯০ কেজি ভারতীয় জিরা জব্দ

র‌্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ অভিযানটির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
নয়া দিগন্ত

সিলেটের জৈন্তাপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে দুই হাজার ৭৯০ কেজি ভারতীয় জিরা এবং চোরাইপণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে র‌্যাব-৯ ও ৪৮ বিজিবি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) র‌্যাব-৯-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে, বুধবার দিবাগত রাত ১টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।

সংস্থাটি জানিয়েছে, চোরাচালানের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দ করা জিরা ও পিকআপ প্রয়োজনীয় জব্দ তালিকাসহ ৪৮ বিজিবি সিলেটের কাছে হস্তান্তর করা হয়েছে।