নড়াইলের কালিয়ায় মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় গামছায় মোড়ানো একটি বিদেশী একনালা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে রঘুনাথপুর গ্রামের শাহিন শেখের বাগান থেকে এই বন্দুক উদ্ধারের ঘটনা ঘটে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, উদ্ধার করা বন্দুকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। অস্ত্রটি কে বা কারা কী উদ্দেশ্যে বাগানে রেখেছে, তা উদঘাটনের চেষ্টা চলছে।



