মাধবদীতে বিদ্যুতের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জোনাল অফিসের সামনে মহাসড়কে এ অবস্থান নেয়া হয়।

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা

Location :

Narsingdi
অবরোধে আটকাপড়া যানবাহন
অবরোধে আটকাপড়া যানবাহন |নয়া দিগন্ত

নরসিংদীর মাধবদীতে বিদ্যুতের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়েছে। আনন্দী এলাকার কয়েক শ’ শ্রমিক একত্রিত হয়ে এ অবরোধ করেন।

রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জোনাল অফিসের সামনে মহাসড়কে এ অবস্থান নেয়া হয়।

এসময় মহাসড়কের উভয় পাশে তিন কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে করে দূরপাল্লার যাত্রীসহ জরুরি সেবা ব্যাহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাধবদী থানা পুলিশ, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়।

শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম মহসিন কবির শ্রমিকদের আশ্বস্ত করেন যে, আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। তারপর শ্রমিকরা মহাসড়ক থেকে আন্দোলন বন্ধ করলে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

এ সময় নরসিংদী জেলা প্রাসাশনের সহকারী কমিশনার ভূমি মেফতাউল হাসান, মাধবদী থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন, বিএনপি নেতা কাজী ওয়াসিম প্রমুখ উপস্থিত ছিলেন।