ঈদগাঁওতে মাদক কারবারিকে আটকে পুলিশে সোপর্দ

কক্সবাজারের ঈদগাঁওতে গাঁজাসহ তালিকাভুক্ত মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ করেছে জনগণ।

আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)

Location :

Eidgaon
ঈদগাঁওতে মাদক কারবারিকে আটকে পুলিশে সোপর্দ
ঈদগাঁওতে মাদক কারবারিকে আটকে পুলিশে সোপর্দ |নয়া দিগন্ত

কক্সবাজারের ঈদগাঁওতে গাঁজাসহ তালিকাভুক্ত মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ করেছে জনগণ।

বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পোকখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুসলিম বাজার থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।

আটক শহিদুল্লাহ (৪৩) তালিকাভুক্ত মাদক কারবারি ও পূর্ব পোকখালী এলাকার মরহুম এনামুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, চিহ্নিত ওই মাদক কারবারি মাদক কেনাবেচার উদ্দেশ্যে বাজারের আবু তাহেরের চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। বিষয়টি টের পেয়ে ইউপি সদস্য সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে স্থানীয় লোকজন তাকে আটক করেন।

পরে তার শরীর তল্লাশি করে পলিথিনে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়। খবর দেয়া হলে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম সিফাতুল মাজদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয়রা আটক শহিদুল্লাহকে পুলিশের হাতে তুলে দেন।

ঈদগাঁও থানার ওসি এ টি এম সিফাতুল মাজদার মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সম্প্রতি মাদকবিরোধী জনসচেতনতা গড়ে তুলতে থানা পুলিশ এলাকাভিত্তিক মতবিনিময় সভা অব্যাহত রেখেছে। এর সুফল হিসেবে জনগণ তালিকাভুক্ত ওই মাদক কারবারিকে মাদকসহ হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আটক কারবারিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।