মাদারীপুরের রাজৈরে পুকুরের পানিতে পড়ে পাঁচ বছর বয়সী জমজ দুই বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু মোল্লাকান্দি গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলছিল তাবাসসুম ও তাহারিয়া। এসময় হঠাৎ পুকুরে পড়ে যায় তারা। বাড়ির পাশের লোকজন দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম।



