পার্বতীপুরে বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার পুরাতন বাজার তেলিপট্টি মোড় সংলগ্ন সাবেক পৌর ওহাব চেয়ারম্যানের দিঘির পাশে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Location :

Dinajpur
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও মোটরসাইকেল
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও মোটরসাইকেল |নয়া দিগন্ত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার পুরাতন বাজার তেলিপট্টি মোড় সংলগ্ন সাবেক পৌর ওহাব চেয়ারম্যানের দিঘির পাশে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার বিসকাঠারি-হরিপুর এলাকার জলিল মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওই সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় সাথী এন্টারপ্রাইজের একটি বাসের সাথে জাহাঙ্গীর আলমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।