নরসিংদীর বেলাবোতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদের সামনে আড়িয়াল খাঁ নদে স্বাস্থ্যমন্ত্রী মাছের পোনা অবমুক্ত করেন ও উপজেলা পরিষদের মাঠে বৃক্ষ রোপণ করেন।
বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা যুবদলের আহ্বায়ক মো: আক্তারুজ্জামান আক্তার, উপজেলার ৮টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ৮টি ইউনিয়নের দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।



