নওগাঁয় এক গৃহবধুর লাশ উদ্ধার

গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় ওসি জানান, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

Location :

Naogaon
গৃহবধুর লাশ উদ্ধার
গৃহবধুর লাশ উদ্ধার |ফাইল ছবি

নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে আয়েশা বিবি (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার চকাদিন প্রামানিকপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আয়েশা ওই এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ঘরের সিলিংয়ের সাথে ওড়না পেঁচানো অবস্থায় আয়েশার লাশ দেখতে পান বাড়ির লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া মণ্ডল জানান, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।