ময়মনসিংহের গৌরীপুরে পানিতে ডুবে রুবেল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামের অটোরিকশা চালক মান্নানের ছেলে।
শনিবার (৬ জুন) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শিশু রুবেলকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না। এতে উদ্বিগ্ন হয়ে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসতে দেখতে পান স্থানীয়রা।
পরে দ্রুত তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



