পিরোজপুরে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

সারারাত অটোরিকশা চার্জে রাখার পর সকালে চার্জারের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে শহিদুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন।

আল আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর)

Location :

Pirojpur
বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু |প্রতীকী ছবি

পিরোজপুরের নেছারাবাদে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৬০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে স্বরূপকাঠি পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর জগন্নাথকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের মরহুম আব্দুল গনি মিয়ার মেজ ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সারারাত অটোরিকশা চার্জে রাখার পর সকালে চার্জারের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে শহিদুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সুরতহাল শেষে পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।