২ লাখ টাকা জরিমানা

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদফতর

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে সিসা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। একই সাথে কারখানাটির অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ধামরাইয়ে অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদফতর
ধামরাইয়ে অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদফতর |নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে সিসা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। একই সাথে কারখানাটির অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) উপজেলার কুল্লা ইউনিয়নের বরাকৈর এলাকায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের মালিকানাধীন একটি বাগানবাড়িতে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

পরিবেশ অধিদফতর জানায়, দীর্ঘদিন ধরে কারখানাটিতে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন করা হচ্ছিল। এ কার্যক্রমের ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়, যাতে ভবিষ্যতে সেখানে এ ধরনের কার্যক্রম চালানো না যায়।

পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন, ‘পরিবেশ বিধ্বংসী ও অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’